1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলা দক্ষিন আইচা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৫ ইং জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভোলা দক্ষিন আইচা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৫ ইং জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে টস নামক ভাগ্য পরীক্ষায় ৮নং ওয়াল্ড ক্রিকেট একাদশ জয় লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৫ ওভার খেলা শেষে যুব শক্তি ক্রিকেট একাদশ সংগ্রহ করে ১৪৩ রান জবাবে ৮ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ১৩.৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জয় লাভ করে। এসময় উপস্থিত দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক,সাইফুল ইসলাম ফারুক মাস্টার,থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার,থানা বিএনপি নেতা সবুজ খান, চরমানিকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুতাহের মাস্টার,থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবির কাজী,জিয়া পরিষদের সভাপতি ইলিয়াস প্রফেসর,থানা শ্রমিক দলের সভাপতি হারুন আকন,যুব নেতা নজরুল হাওলাদার,যুব নেতা ও সাংবাদিক আনিছুর রহমান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথি বৃন্দরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। সময় বিজয় দলকে ট্রফি এবং ত্রিশ হাজার টাকার প্রাইস মানি ও বিজয় মেডেল তুলে দেওয়া হয়। রানার আপ দলকে ট্রফি ও বিশ হাজার টাকার প্রাইস মানি এবং মেডেল তুলে দেওয়া হয়। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে দক্ষিণ আইচা থানা বিএনপি,পরিচালনায় দক্ষিণ আইচা থানা ছাত্রদলের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার এইচ এম সোহেল।
এদিকে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা খেলা উপভোগ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট