1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মিয়ারহাটে কৃষি ইউনিটের উদ্যোগে “বাজার সংযোগ কর্মশালা” অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় “বাজার সংযোগ কর্মশালা” আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫);গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর মিয়ারহাট শাখায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি স্থানীয় খামারিদের বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে এবং তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ বৃদ্ধি করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর কৃষি ইউনিট এর প্রানি সম্পদ খাত আয়োজন করে। কর্মশালায় স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, সভার সভাপতিত্ব করেন জিজেইউএস এর উপপরিচালক অরুণ কুমার সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভূবন চন্দ্র হালদার। এছাড়াও মিয়ার শাখা ইনচার্জ জান্নাত আক্তার ইভা সহ সংস্থার কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা খামারিদের বাজার সংযোগ বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া, কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক বাজার ব্যবস্থাপনা ও বিপণন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছে।
স্থানীয় উদ্যোক্তারা কর্মশালার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের কর্মশালা আমাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
উল্লেখ্য, পিকেএসএফ ও জিজেইউএস এর কৃষি ইউনিট দীর্ঘদিন ধরে কৃষি ও খামার উন্নয়নে কাজ করে আসছে। তাদের যৌথ উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট