1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ

ভোলায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

ভোলায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপরিচালক (মাইক্রোফিন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেইজ প্রকল্পের কর্মকর্তা মো. আবদুল হাই জিন্নাহ। এ সময় রেইজ প্রকল্প ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেইজ প্রকল্পের আওতায় গুরু-শিষ্য কার্যক্রমের তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ট্রেডে (গ্রাফিক্স ডিজাইন, বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং) প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ভোলার সাত উপজেলার বিভিন্ন ট্রেডের ২০ জন শিষ্য অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট