1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় খামারিদের মাঝে গাড়ল বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়ন করছে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন (আরএমটিপি) প্রকল্প এর ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যেও বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় খামারিদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ শাখায় খামারিদের মাঝে গাড়ল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে মোট ১০ জন খামারির মাঝে গাড়ল বিতরণ করা হয়, যা তাদের খামার সম্প্রসারণ এবং মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। উপকারভোগী খামারিরা হলেন মোঃ হাসান, মোঃ সোহাগ, মোঃ ফারুক, আবদুল মালেক, মোঃ সৈকত এবং আরও পাঁচজন। তারা প্রত্যেকেই গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত এবং নতুন করে গাড়ল পালনের মাধ্যমে তাদের ব্যবসার পরিধি আরও বাড়ানোয় প্রতিশৃতি বদ্ধ।

গাড়ল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার সাইফুল ইসলাম, ভিসিএফ ডাঃ মোঃ তৈবুর রহমান, এবং পরাণগঞ্জ শাখা ম্যানেজার টিটু পোদ্দার। তারা খামারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে গাড়ল পালনের সঠিক পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট