1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার মদনপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টবগী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিৎসারত আহত ছালাউদ্দিন ও তার স্ত্রী জান্নাত বেগম জানায়, ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাজির ও আলতু হালাদারের সাথে তার বাবা আবুল কালামের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা চলছিলো। কিছুদিন পূর্বে দিনমজুর আবুল কালামের মে জান্নাত বেগম ও জামাই ছালাউদ্দিন তাদের নিজ বাড়ি পশ্চিম ইলিশা থেকে বাবা আবুল কালামের বাড়ি মদনপুরে বেড়াতে যায়। এর পর আবুল কালাম মেয়ে ও জামাইকে তার ঘরে রেখে তুলাতুলি বেড়াতে যায়। ০১/০২/২৫ইং তারিখ বিকেলে আবুল কালামের মেয়ে জান্নাত ও জামাই ছালাউদ্দিনের সাথে সন্ত্রাসী নাজির ও আলতু হাওলাদারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাক বিতন্ড হয় এর রেশ ধরে নাজির ও নাজিরের ছেলে, আলতু হাওলাদার ও আলতু হাওলাদারে ২ ছেলেসহ ৭/৮জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের মেয়ে জান্নাত ও জামাই ছালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভার্তি করে। উল্লেখ্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জান্নাতের পিঠ ও দু’হাতে নির্মম ভাবে কোপানোর কারণে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। অন্যদিকে ছালাউদ্দিনের দু’হাতে নির্মম ভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী দিনমজুর আবুল কালাম ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট