1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার গুপ্তমুন্সি কোব্বাত আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে হলরুমে কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার খাদ্য পরিদর্শক জগলুল রাহাত খান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, মাহাফুজুর রহমান রাহাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট