1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার মেঘনায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত, আহত তিনজন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভোলার মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, রাতের আঁধারে নদীতে মাছ ধরার সময় একদল জলদস্যু আকস্মিকভাবে জেলেদের ট্রলারের ওপর আক্রমণ চালায়। দস্যুরা ট্রলারে উঠতে চাইলে জেলেরা বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জলদস্যুরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসান (৩০) নামে এক জেলে। এসময় আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিনজন গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত জেলেরা ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে মেঘনা নদীতে জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। প্রায়ই রাতে ডাকাতির ঘটনা ঘটছে, যা জেলেদের জীবিকা নির্বাহকে কঠিন করে তুলেছে। মাছ ধরতে গিয়ে আতঙ্কের মধ্যে সময় কাটাতে হচ্ছে তাদের।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন জানান, দস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, জলদস্যুদের হঠাৎ সক্রিয় হয়ে ওঠায় সাধারণ জেলেদের মাঝে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট