1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তারুণ্যের জলঢাকা।

  জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

 

 

তারুণ্যের উৎসবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যে জেলা পর্যায়ে  অনুর্ধ্ব-১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় জলঢাকা উপজেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী সরকারি কলেজ মাঠে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেজর রাফায়েত আমিন আলিফ, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জ ,ডোমার,ডিমলা সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রমুখ।বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ উপজেলা বনাম জলঢাকা উপজেলার মধ্যে  শ্বাসরুদ্ধকর ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে কিশোরগঞ্জ উপজেলাকে পরাজিত করে  জলঢাকা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফুটবলের এই উৎসবকে ঘিরে পুরো স্টেডিয়ামেই ছিল সাজ সাজ রব। বয়সভিত্তিক পর্যায়ের ম্যাচ হলেও দর্শকের উপস্থিতি ছিল দেখার মতো। তারুণ্যের মেলায় অবশ্য তরুণদের উপস্থিতিই ছিল সবচেয়ে বেশি। তাদের উপস্থিতিতে নীলফামারী সরকারী কলেজে মাঠে বিরাজ করেছিলো দারুণ এক পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট