1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০, বাসে আগুন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় উভয় পক্ষ উত্তেজিত হয়ে ৪টি বাস ও বেশ কয়েকটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাস টার্মিনালের সড়কে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস মালিক-শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সিএনজি স্ট্যান্ড করা নিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের পর থেকে বাস ও সিএনজির চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে পরিবেশ শান্ত করেছে। তবে পরিস্থিতি এখনো থমথমে বলে জানা গেছে।

ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন কুমার সাহা বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।”

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তারা দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট