1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে আন্তজেলা গরু চোর চক্রের মূল আসামি গ্রেফতার ভোলায় অবৈধ যাত্রীবাহী স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু বাউফলে ২৪টি টিসিবি কার্ড ও চালসহ জামায়াত নেতা আটকের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি: সভাপতি খালিদ হোসেন মিল্টন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন, লেজে দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার মেঘনায় ঝুঁকিপূর্ণ ট্রলারে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া ও চরম ভোগান্তি ভোলায় অবৈধ স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তা, দক্ষিণাঞ্চলের ঘাটগুলোতে কোস্ট গার্ডের জোরদার টহল

ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের কম্বল বিতরণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

উপকূলীয় জেলা ভোলায় জেকে বসেছে শীত। এতে বেশী কষ্ট পাচ্ছেন দরিদ্র মানুষ। অনেকের নেই কম্বল কেনার সামর্থ। এমন বাস্তবতায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে কেন্দ্রীয় যুবদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলার অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যুবল।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদের নেতৃত্বে একটি দল ভোলা সদরের বাসস্টান্ড, উকিল পাড়া, পৌর ৭ নং ওয়ার্ড ও নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে এ কম্বল বিতরন করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান সোহাগ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাওন, বাপ্তা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।
শুক্রবার রাতে এবং শনিবার বিকাল ২ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রচন্ড শীত উপেক্ষা করে যুবদল নেতারা সদরে বিভিন্ন সড়ক ঘুরে রাস্তায় থাকা পথচারি, ছিন্নমূল শীতার্তদের হাতে তুলে দেন কম্বল। এ সময় কম্বল পেয়ে খুশিতে আত্নহারা হয়ে উঠেন শীতার্তরা।
গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট