1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

জলঢাকায় পশুখাদ্য ও ঔষুধের দোকানে ৩ হাজার টাকা জরিমানা

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় মাছের খাদ্য, পশুখাদ্য ও ভ্যাটেনারী ওষুধ বিক্রেতা প্রোঃ রুবেল ইসলামের “রুবেল ফার্মেসিতে” ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন-মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জলঢাকা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার মীরগঞ্জ হাটের
রুবেল ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রুবেল ইসলাম ভ্রাম্যমান আদালতে মাছ ও গরুর খাদ্য বিক্রয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় এবং সেই সাথে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ও
ওষধ পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় তাকে জরিমানা করা হয়।
এসময় আদালত তাকে দ্রুত সময়ের মধ্যে খাদ্য বিক্রয়ের লাইসেন্স করার তাগিদ দেন এবং  ভবিষ্যতে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট