1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

ফসলি জমির মাটি কেটে পরিবহনের অপরাধে ৩ টি ট্রাক জব্দ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধের জেরে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২শে জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট