1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

ভাবি হত্যার ৯ঘন্টার মধ্যে দেবর গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন’র নির্দেশনায় এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জেরে দেবর মঞ্জুর মিয়া (৪২) উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজার লাইন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়। গুরুতর আহত মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট