1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নততর হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ আইনি কার্যক্রমের সুবাদে ট্রাফিক ব্যবস্থা গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। মৌলভীবাজার ছোট জেলা হলেও গেল ২মাসে সিলেট বিভাগের এ জেলায় রেকর্ডসংখ্যক জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ সূত্রের বরাতে জানায়, গত ৫ই আগস্ট পরবর্তী মৌলভীবাজারে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা করা অর্থ আদায় করা হয়েছে। এ সময়ে মোট ১হাজার ৪৮৬ মামলায় জরিমানায় প্রাপ্ত আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা প্রতিবেদক’কে বলেন, গেল নভেম্বর ও ডিসেম্বর মাসে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে এযাবৎকালের রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা আদায় হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) প্রতিবেদক’কে বলেন, ট্রাফিক ব্যবস্থা সময়োপযোগী ও গতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন এখন দৃশ্যমান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারী সবধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে রয়েছে। ফলে যানজট নিরসনে ট্রাফিকের সাফল্যের সুফল পাচ্ছেন জেলাবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট