1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

শীতের তীব্রতায় কাঁপছে মানতা সম্প্রদায়, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

জলে জন্ম, জলে মৃত্যু, আর জলেই জীবন কাটে তাদের। হাড় কাঁপানো শীতে রাবনাবাদ নদীর বুকে ভাসমান মানতা সম্প্রদায়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। শীত নিবারণের লক্ষ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অর্ধশতাধিক মানতা পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের সংলগ্ন রাবনাবাদ নদীতে নৌকায় ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। মানবিক এই উদ্যোগে তার সঙ্গে ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি এবং ইউএনও’র পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আশাদুজ্জামান।

সরকারি বরাদ্দের আওতায় ৩ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই শীতবস্ত্রগুলো প্রদান করা হয়। ইউএনও রবিউল ইসলাম বলেন, “মানতা সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”

শীতার্ত মানতা সম্প্রদায়ের মানুষগুলো প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই কম্বলগুলো আমাদের শীতে বাঁচার অবলম্বন। আমরা কৃতজ্ঞ প্রশাসনের প্রতি।”

এই উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণ নয়; এটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট