1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

যুবলীগনেতা এড: নিক্সনের মামলা বাণিজ্যসহ নানান অপকর্ম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মামলার ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজিতে মেতেছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন নিজেকে প্রতিষ্ঠিত করতে নানান অপকর্মে জড়িয়ে পড়েন। দলের প্রভাব বিস্তার করে, মৌলভীবাজার বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বালুমহাল-জলমহাল, থানায় মামলা বাণিজ্যসহ বিভিন্ন অফিসে নিয়মিত চাঁদা আদায় করতেন।

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন এর প্রিয়ভাজন হবার সুবাদে কেউ ভয়ে মুখ খুলে প্রতিবাদ করতে পারে নি। ফ্যাসিস্ট সরকারের নামধারী এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন মামলার ভয়ে লোকচক্ষুর আড়ালে চলে গেলেও ক্ষমতার দাপট এখনো কমেনি চালিয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্ম। তাই অপকর্মের ভাবে আদালত পাড়াসহ অন্যান্য স্থানে কোনো এক অদৃশ্য কারণে সে এখনো এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পোষা লোকবল তৃণমূল পর্যন্ত ভেতরে ঘাপটি মেরে বসে আছে। একটি সুত্র জানায়- চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে সহযোগিতায় ছিল স্থানীয় কিছু যুবক।

থানায় মামলা, নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে দিতে হতো মোটা অংকের চাঁদা। চাঁদার টাকা না দিলে তাদের ওপর নেমে আসত ব্যাপক জুলুম-নির্যাতন। বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীদের থানায় নিয়ে এসে অমানুষিক নির্যাতন, রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বিরোধীদের দমন-পীড়নে জড়িত কট্টর আওয়ামীপন্থি পুলিশ অফিসার হিসেবে পরিচিত ওসি, ওসি তদন্ত ও এসআইদের সাথে ছিলো সখ্যতা। কেউ ভয়ে প্রতিবাদ করতে পারে নি। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান- ফ্যাসিস্ট এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার দায়েরকৃত মামলায় আসামি আত্বগোপনে চলে গেলেও সে ও তার অনুসারীরা বর্তমানে ও প্রভাব বিস্তার করছেন। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা নিক্সন’কে দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট