1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জ ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

মশালের আলোর মতোই শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে চায় কলেজ কর্তৃপক্ষ। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গতকাল ঠাকুরগাঁও সদর শিবগঞ্জ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।এরপর মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিন করেন প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী। পরবর্তিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্মচারি দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে কলেজের নারী শিক্ষকরা উৎসব মুখোর পরিবেশে বলটি ধরুন খেলায় মাতেন। এরপর শিক্ষকদের সাথে নিয়ে কলেজ লাইব্রেরী ভবন উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সদস্য এসকে মাঈনুদ্দিন।
পরে নবীনদের ফুল দিয়ে বরণ করেন দিত্বীয় বর্ষের শিক্ষার্থীরা। সেই সাথে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, বিশেষ অতিথি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোস্তাকসহ ম্যানেজিং কমিটির সদস্য, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা এ কলেজ থেকে ভাল ফলাফল করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পর বিভিন্ন দপ্তরে চাকুরি করে দেশের জন্য কাজ করছে। এ কলেজ ভবিষ্যতে আরো বেশি সুনাম বয়ে আনবে বলে মনে করেন তারা।

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের পুরস্কার বিতরনের পাশাপাশি বেলা গড়াতেই শুরু হয় মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রায় তের একর জমির উপর ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বলে জানান কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট