1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ

পাটগ্রামে মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা প্রদানের অভিযোগ

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পাটগ্রাম পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সফিয়ার রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটি মাদ্রাসা প্রাঙ্গণেই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।

রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াতের ইউনিট সদস্য, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও মাদ্রাসার কমিটির সভাপতি প্রভাষক আতাউর রহমান সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার ভবন নির্মাণের সময় বিআরএস নম্বর ১২, ৯০২৮ দাগে মৃত রশিদুল ইসলাম, মৃত ওমর আলী, মৃত সাইমুদ্দিন, মৃত কমির উদ্দিন ও মোঃ করিম আলী একশ শতাংশ জমি দান করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমান মাদ্রাসার কাজে বাধা প্রদান করেন। এর আগে ২০১৯ সালে সফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করলে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজির হোসেন ও শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া কে তদন্ত সাপেক্ষে আদালতে রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন। সফিয়ার রহমানের অভিযোগের তদন্ত ও মাদ্রাসার নামে মৃত ওমর আলীর দানকৃত জমি মাদ্রাসার নামে বহাল রেখে আদালতে রিপোর্ট প্রেরণ করলে ওই মামলা খারিজ করে দেন আদালত। পরবর্তী সময়ে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে পিতার দানকৃত জমি সফিয়ার রহমান না দাবি জানিয়ে মাদ্রাসার নামে দেওয়ার কথা বলেন। এবং মাদ্রাসার কাজে সহযোগিতার কথা জানালেও উল্টো এখন বাধা দিচ্ছেন তিনি। তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম রিপন, মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ রানা, কমিটির অন্যান্য সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে সফিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ হলে তিনি মাদ্রাসার কমিটির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট