1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মৌলভীবাজারে মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই প্রতিবাদ; পুলিশ সুপার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ বলে মতো মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ
করতে হবে বলে তিনি জানান। মৌলভীবাজার
জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময়
সভায় তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২রা ডিসেম্বর) মৌলভীবাজার
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,”আমরা হিন্দু-মুসলিম সবাই বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কাজ কর‍তে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী,খেলাফতে মজলিস,হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট