1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মানব পাচারকারীর বাড়িতে বিজিবি’র অভিযানে শিশুসহ ৮নারী-পুরুষ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো.সেলিম ফকির (৩০), মো.সাগর শেখ (১৭), মো.লিটন মোল্লা (২৫), মোছা:লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও শিশু তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা যায়।

৪৬ ব্যাটালিয়ন বিজিবির শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার বাসিন্দা মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়।পরে তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, পাসপোর্ট বিহীন তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী ওয়াসকুরুনীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, আটককৃতদের শুক্রবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট