1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মৌলভীবাজারে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ১কোটি টাকার সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) আদালতের রায়ের পর বিকেলে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙ্গে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন।
এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙ্গে ৩৩ শতক প্রায় আনুমানিক মূল্য ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

এ সময় কুলাউড়া থানা পুলিশ এএসআই ইমদাদ সহ ও জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট