1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

নানিয়ারচর রাস্তা সহ ৫টি উন্নয়ন প্রকল্পের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

বিপ্লব ইসলাম,  লংগদু,(রাংগামাটি) 
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

 

 

পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ নামক সংগঠন লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ রাংগামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ অত্র উপজেলার আওতায় ৫টি প্রকল্পের দাবি জানিয়ে  জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে উক্ত স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা শাখার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ সংগঠন এর আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব সিরাজুম মুনির জিয়াদ,যুগ্ম আহবায়ক ফিরোজ মাহমুদ ও তারেক আজীজ।

স্মারক লিপিতে তারা সামাজিক দুর্ভোগের কথা তুলে ধরে লিখিত আকারে বলেন, আমরা পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কন্ঠ এর পক্ষ হইতে আবেদন করিতেছি যে, অত্র উপজেলায় পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লোকের বসবাস কিন্তু রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলা প্রায় ৭০ কি.মি. দুরে অবস্থিত।জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ এবং এলাকাটি পার্বত্য এবং দুর্গম এলাকা হওয়ায় উন্নয়নের দিক হইতে পিছিয়ে আছে দীর্ঘদিন যাবৎ নদী পথে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকটা দূর্ভোগের স্বীকার হতে হয়।  রাঙ্গামাটি জেলা সদরের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা নাই এতে করে কোন রোগী অসুস্থ হলে কিংবা গর্ভবর্তী মায়ের জেলা সদরে নিয়ে যেতে পথেই দুর্ঘটনা ঘটে,ফলে  পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির
কন্ঠ এর পক্ষ হইতে উদ্যোক্তা হিসাবে নিম্নোক্ত প্রকল্পগুলো অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও অন্যান্য ৪ টি প্রকল্পের মধ্যে রয়েছেন,লংগদু উপজেলা হইতে নানিয়ারচর-লংগদু সংযোগ  রাস্তাটির সংযোগের জন্য বিভিন্ন স্থানে মাটি কাটা ও মাটি ভরাট,লংগদু উপজেলা হইতে বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে সড়ক যোগযোগ ব্যবস্থার জন্য মাইনীমুখ ফরেস্ট গেইট হইতে কালাপাগুজ্জাঘাট পর্যন্ত ড্রেজিং এর মাটি ভরাট করে রাস্তা নির্মাণ,

মাইনীমুখ লঞ্চ ঘাট হইতে ৩ টি ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ, লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা সহ মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাইনীমুখ মডেল হাই স্কুলের পিছনে পরিত্যাক্ত ঘোনা ভরাটকৃত জায়গায় খেলার মাঠ হিসাবে অনুমোদন সহ এ ব্যাপারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা  কামনা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট