1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

জমি নিয়ে বিরোধে যুবক’কে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকি চা-বাগানে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক’কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শুদ্র ভূঁইয়া (৪০) উপজেলার রাজকি চা-বাগানের ২১ নম্বর লাইনের বাসিন্দা।

হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে জুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়জিৎ চাষা (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশের বরাতে জানা গেছে, রাজকি বাগানের কিছু জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা চা-শ্রমিক সুরেশ চাষার সঙ্গে প্রতিবেশী শুদ্র ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুরেশের লোকজন ওই জমিতে রোপা আমন ধানের চাষ করেন। বৃহস্পতিবার দুপুরে সুরেশের লোকজন পাকা ধান কাটতে যান। এ সময় শুদ্র তাঁদের বাঁধা দেন। একপর্যায়ে শুদ্রের আঘাতে সুরেশের আত্মীয় জয়জিৎ চাষা আহত হন। পরে ওই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর (শুদ্র) ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে বিকেলে দিকে জুড়ি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শুদ্রের দুই হাত, পা ও ঘাড়ের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপ দেখা যায়। রাত ৯টার দিকে নিহত শুদ্রের স্ত্রী মণি ভূঁইয়া, বাদী হয়ে সুরেশ বুনারজি জয়জিৎ চাষাসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া শুক্রবার (২২শে নভেম্বর) সকালে বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য শুদ্রের লাশ মৌলভীবাজার সদরে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি জয়জিৎকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সুরেশ বুনারজির মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের বরাতে জানা যায় ঘটনার পর থেকে তিনি এলাকা থেকে গা ডাকা দিয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট