1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

কুকরি মুকরিতে টেকসই জীবিকা ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের কুকরি মুকরি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের রেস্ট হাউজের হলরুমে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় যুবকদের টেকসই জীবিকা ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ক্ষমতায়ন এবং স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করা। কর্মশালায় অংশগ্রহণ করেন অটোচালক, স্পিডবোট চালক, ট্যুর অপারেটর, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক মো. মাসুম বিল্লাহ।

কর্মশালাটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক (কারিগরি) ডা. খলিলুর রহমান। লোকাল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ অর্জুন চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক মো. হোসেন, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার কামরুল ইসলামসহ জিজেইউএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই কর্মশালার মাধ্যমে যুবকদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন উদ্যোগে নতুন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে বলে অংশগ্রহণকারিরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট