1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

লংগদুতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন

বিপ্লব ইসলাম, লংগদু,(রাঙ্গামাটি)
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৩২ বার পড়া হয়েছে

 

 

 

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের জায়গা দখল করে বাজারের নামে দাবী করছেন স্থানীয় প্রভাবশালী নেতা বেলাল ও তার সহযোগীরা।

প্রভাবশালী নেতাদের হাত থেকে জায়গা দখল মুক্ত করতে মানববন্ধন করেছে, রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলীর এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের পর চাইল্যাতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, ভূমি খেকো বর্তমান ভারপ্রাপ্ত বাজার চৌধুরী এবং শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি বেলাল, ভাসান্যাদম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও এদের অর্থের যোগান দাতা, দক্ষিণ মারিশ্যাচর প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন মাষ্টার থেকে হয়রানি মূলক মামলা হামলা সহ মসজিদ ও স্কুলের জায়গা দখল মুক্ত করতে সবাই একত্রিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত ভূমিদস্যু বেলাল কর্তৃক সাধারণ মানুষকে দেওয়া হয়রানি মুলক মামলা প্রত্যাহার সহ মসজদি এবং স্কুলের জায়গা ফেরত দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলবে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রহমত হোসেন বলেন,বেলাল,ইসমাইল, আলী হোসেনরা শুধু ভূমি দস্যুই নয় নিয়মিত চাঁদাবাজ ও বটে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সরদার ওয়াসিম বলেন,অসাধু বাজার চৌধুরী বেলাল ও তার সহযোগিরা একত্রিত হয়ে প্রথমে মসজিদ এবং স্কুলের জায়গা গুলো কৌশলে বাজারের নামে নেয় তার পর সেগুলো চাঁদা নিয়ে দখল শর্তে প্লট বরাদ্দ দিয়ে থাকেন।

তরুণদের পক্ষে সরদার টিপু সুলতান বলেন,আমরা আমাদের মসজিদ এবং স্কুলের জায়গা নিয়ে কোনো ধরনের চক্রান্ত মেনে নিবো না।

এসময় মানববন্ধনে সকলের দাবী একটাই, বেলালকে বাজার চৌধুরীর দায়িত্ব হতে অপসারণ করা মসজিদ স্কুলের জায়গা গুলো বুঝিয়ে দেওয়া সহ স্থানীয় প্রশাসনের নজরদারি এবং সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট