1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

সৈয়দপুরে মাদক ও সুদ কারবারীদের উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন, নিরীহ যুবকের উপর হামলার অভিযোগ ও শাস্তির দাবী

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় মদ ও সুদের ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সমাজের অস্থিতিশীলতা ও সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে মদ ও সুদের অবৈধ ব্যবসাকে দায়ী করে, সাধারণ জনগণ একত্রিত হয়ে এই ব্যবসা বন্ধের জন্য কড়া পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার আগে, এই বিষয়ে সক্রিয়ভাবে ভূমিকা রাখার কারণে অভিযুক্ত ব্যবসায়ীদের দ্বারা এক নিরীহ যুবকের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, অভিযুক্তরা মিঠুন (২৫) নামে এক নিরীহ যুবককে দা দিয়ে আঘাত করে। আহত মিঠুনের শরীরে ২৫টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মদ ও সুদের ব্যবসার কারণে সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আহত মিঠুনের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান, মিঠুন কোন রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন না এবং মানববন্ধনের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য তার উপর এমন হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট