1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি

ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

 

 

ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” উদ্বোধন করা হয়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামান, টুর্নামেন্ট’র ডাইরেক্টর ও আম্পায়ার্স বোর্ড মেম্বার বাংলাদেশ হকি ফেডারেশন আব্দুর রশীদ খান, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশ ও আন্তর্জাতিক এলিট প্যানেল আম্পায়ার ও ভাইস চেয়ারম্যান সেলিম লাকী, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাঈদ চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ। উদ্বোধনী খেলায় “ ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৭ – ০ গোলে ”রংপুর হকি একাডেমী” টিমকে পরাজিত করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে.এম হাসানুজ্জামান বিপ্লব, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ মো: হারুন অর রশিদ সহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, টুর্নামেন্টে ৭টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো: ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, শহীদ আসাদ হকি একাডেমী যেশোর, রংপুর হকি একাডেমী, দিনাজপুর হকি কিনিক, আল আসকার হকি একাডেমী পঞ্চগড় ও বৈকালী সংঘ রাজশাহী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট