1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ঢাকায় গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে গনমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

রাত নয়টার পর থেকেই ১০ নম্বর সেক্টরের ২ নং রোডে অবস্থিত আব্দুস শহীদের বাড়ি ঘিরে রাখে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি বিশেষ ইউনিট। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতেও মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলায় তিনি প্রধান আসামি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জগণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট