1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

 

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৩ তম শাহাদাতবার্ষিকী সোমবার। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা সূত্রের বরাতে জানা গেছে, ১৯৭১ সালের ২৮শে অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার ধলই ভারত সীমান্তে গ্রেনেড হামলা করে পাকিস্তানি বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানি বাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

বিএনপি সরকারের সময়ে ধলই সীমান্তে ঘটনাস্থলে চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমানে স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প জানতে কমলগঞ্জের ধলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘরে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটক আসেন যাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মরন করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট