1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মো: আলাল আহমদের মাধ্যমে তার বন্ধু রিপন দত্তের স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড /ইতালি রাষ্ট্রে পাঠানোর নামে ৫ লাখ ২০ হাজার টাকা মেহেদী হাসান (৩৩) পিতা: আবুল হাসেম খান,সাং-দক্ষিণ শিলাকোটা,দক্ষিণ বাহ্রা,১৩২১,থানা:দোহার,জেলা: ঢাকা,ব্যবসায়ীক ঠিকানা,ওয়ার্ল্ড ভিসা এপ্লিকেশন সেন্টার খ ৪২/১,নড্ডা বাসষ্ট্যান্ড,যমুনা ফিউচার পার্ক,বারিধারা, ঢাকা নামীয় এক প্রতারক আত্মসাৎ করে। অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয়কে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে পাওনা ৫ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করে।
মেহেদী হাসান টাকা অস্বীকার করলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নিরুপায় হয়ে আলাল আহমদ গত চলতি বছরের (২৪ জানুয়ারি) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, মামলা নং সি আর ২৭/২০২৪ইং।
অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, আলাল আহমেদ তার বন্ধুর স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড /ইতালি পাঠানোর জন্য মেহেদী হাসান এর সাথে ২১ লাখ টাকায় পাঠাবেন বলে সাব্যস্ত করে নগদ ৫ লাখ ২০ বিশ হাজার টাকা বিভিন্ন সময় প্রদান করেন। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয় বিদেশ পাঠাতে পারেনি। পরে কাগজপত্র চাইলে সে ভুয়া কাগজ দিলে তার জালিয়াতি ধরা পড়ে। পরে টাকা ফেরত চাইলে প্রতারক মেহেদী হাসান তা অস্বীকার করেন। আলাল আহমদ জানান, অভিযুক্ত মেহেদী হাসান বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি ও মিথ্যা মামলা দিয়ে দেখে নিবে এবং খুন গুমের হুমকি প্রদান করে। মাননীয় আদালতের মাধ্যমে তিনি সুবিচার প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট