1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ঈদ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

কুলাউড়ায় সাবেক সচিবের ফার্ম থেকে সুকু’র ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১শে অক্টোবর) সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের স্বত্তাধিকারী ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়ি দেখাশুনার কাজে নিয়োজিত হিসেবে কর্মরত ছিলেন সুকু। সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভিতরের একটি কাঠের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। বিষয়টি উদ্ঘাটনে কাজ চলছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট