1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি বাউফলে পরীক্ষা কেন্দ্রে কুড়ালসহ শিক্ষার্থী আটক; সংঘর্ষের আশঙ্কায় ৬ জন থানায়, পরে অভিভাবকের জিম্মায় মুক্তি

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক -১

রোকন সরকার, কুড়িগ্রাম 
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

 

 

কুড়িগ্রামে পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৮০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নস্থ মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যান। পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম উক্ত ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ০৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডল (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট