1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

বৈরী আবহাওয়ায় শুক্রবারের পরিবর্তে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী (সা.) মাহফিল স্থগিত করা হয়েছে। সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিল আগামীকাল শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “অনিবার্য কারণবশত শুক্রবারের পরিবর্তে মাহফিল শনিবার অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, মাহফিলের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মাহফিলে মূল প্যান্ডেলে ৬০ হাজার মুসল্লি একত্রে বসতে পারবেন। এছাড়া পুরো মাঠজুড়ে প্রায় ২ লাখেরও বেশি ধর্মপ্রাণ নারী-পুরুষ একত্রিত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্যান্ডেল ও যথাযথ পর্দার ব্যবস্থা করা হয়েছে বলে ড. মাদানি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ আলেম মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমীসহ জাতীয় সিরাত উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।

প্রেস ব্রিফিং শেষে ওলামা-মাশায়েখরা সোহরাওয়ার্দী উদ্যানের পাশের মন্দির পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের সভাপতি অর্পনা রায়ের সঙ্গে পূজার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলাপ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট