1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

লংগদুতে ব্যাপক উৎসাহ,আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জামায়াতের কর্মী সম্মেলন

বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি)
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন,দীর্ঘ প্রায় ১৬ বছর বাংলাদেশ এক অবরুদ্ধ জনপদ ছিল। ছাত্র সমাজের ঐতিহাসিক আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশের অপার সম্ভাবনা কে ধারণ করে ৫ আগস্ট থেকে নতুন যাত্রা শুরু করেছে। আ’লীগ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেশের সকল অঙ্গনে এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে। অন্যথায় ছাত্র সমাজের ঐতিহাসিক ত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাংগামাটি জেলার লংগদু উপজেলা শাখা আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র জনতার সাহসী ভূমিকার কারণে মহান আল্লাহ আমাদের কে একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন। আমাদের কে এই সময় কাজে লাগিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামের কথা পৌঁছিয়ে দিতে হবে। সমাজ থেকে সকল ধরনের অন্যায়, অনিয়ম, জুলুম ও নির্যাতন মুলোৎপাটনে ভূমিকা পালন করতে হবে। এই বিজয় কে আল্লাহর দ্বীন কায়েমের কাজে ব্যবহার করার জন্য তারা সকল কর্মীদের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশ কে একটি শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা সহ সাধারন সম্পাদক মনসুরুল হক,জেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুস সালাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সানি,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট