1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর থেকে উদ্ধার করা হলো ১০০ কেজির কুমির

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে একটি পুকুর থেকে আনুমানিক ১০০ কেজি ওজনের একটি কুমির উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করেন।

এ সময় কুমিরের আক্রমণে ২৫ বছর বয়সী জেলে বাবলু আহত হন। আহত বাবলুকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, কুমিরটির আগমনে তারা আতঙ্কিত রয়েছেন। বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা আবদুল্লাহ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পেয়ে তারা অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিয়ুর রহমান জানান, উদ্ধার হওয়া কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিল। স্থানীয় জেলেদের মতে, নদীতে আরও কয়েকটি কুমির রয়েছে।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধার কুমিরটি বর্তমানে জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে এবং রাতে এটি ঢাকায় পাঠানো হবে।

এ ঘটনায় বন বিভাগ কুমির উদ্ধার ও স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট