1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

জুড়ী উপজেলা যুবলীগের সেক্রেটারি শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২রা অক্টোবর) সকালে উপজেলার ভোগতেরা গ্রামে শেখরুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ই জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩রা আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাঁধা দেন। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করলে বেশ কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৩জন নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ২৬শে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তারেক মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যুবলীগ নেতা শেখরুল ইসলাম এ মামলার আসামি।

এসআই সিরাজুল ইসলাম বলেন, শেখরুল ইসলামকে গ্রেপ্তার করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট