1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত হয়েছে। -ড.শফিকুল ইসলাম মাসুদ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তারা দুই ভাবে পরাজিত হয়েছেন বলে মন্তব্য করছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামির সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন,‘ছাত্র জনতার আন্দোলনে একটার পর একটা ট্রাম্প কার্ড ব্যবহার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। আন্দোলনকে দমন করতে যখন ব্যর্থ হলো শেখ হাসিনা চিন্তা করলো, জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। ছাত্র জনতা সকল নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে জামায়াত ও ছাত্র শিবিরকে বুকে টেনে বিজয়ের দারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আর এর মধ্য দিয়ে এক তিনি আদর্শিক ভাবে পরাজিত হয়েছেন এবং দুই তিনি ছাত্র জনতার কাছে রাজনৈতিক ভাবে পরাজিত হয়েছেন।
শনিবার বিকেলে পটুয়াখালীর বাউফলের পাবলিক স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কৃষক শ্রমিক- ছাত্র জনতার সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জামায়াত নেতা বলেন,‘ছাত্র জনতা বলে দিয়েছে, শেখ হাসিনা ও তার দোষোরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ বাংলাদেশ কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। এটি জনগনের সিদ্ধান্ত।’
সম্প্রীতি সমাবেশে বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক খালিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর আমির, অধ্যাপক মো. শাহ আলম, সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট