1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে স্থায়ী টাস্কফোর্স গঠনের দাবি টিআইবির

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ এক সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে স্থায়ী টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে। এ টাস্কফোর্সে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, “উচ্চ পর্যায়ের দুর্নীতি ও অর্থপাচারের কার্যকর জবাবদিহির উদাহরণ স্থাপন করতে এই টাস্কফোর্স গঠন জরুরি।” তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিত্ব ও সরকারি কার্যক্রমে ব্যক্তিস্বার্থ চরিতার্থতা, স্বজনপ্রীতি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে স্বার্থের দ্বন্দ্ব আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনে টিআইবি আরও উল্লেখ করে, নতুন বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারের কাঠামো বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলপত্র প্রকাশ করতে হবে। এছাড়াও, জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে টিআইবি।

এই সুপারিশগুলো কার্যকর হলে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত হবে বলে আশা প্রকাশ করেছে টিআইবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট