1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ করায় সাবেক মেয়র সহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার পৌর অডিটরিয়াম নির্মানের অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বাদী হয়ে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৫, তারিখ ২২ আগষ্ট ২০২৪ইং।

মামলার আসামীরা হচ্ছেন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোঃ শফিকুর রহমান, পটুয়াখালী পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম, সাবেক সহকারী প্রকৌশলী অলক সমাদ্দার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান এবং সাবেক হিসাব রক্ষক এস.এম শাহিন।

মামলার বিবরন থেকে জানাযায়, পটুয়াখালী পৌরসভার অডিটরিয়াম নির্মানের জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরে ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ শফিকুর রহমানের সাথে ৬ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ২৬০ টাকা ৪৫ পয়সা চুক্তি মূল্যে ১৮ মাসের মেয়াদে চুক্তি সম্পাদিকত হয়। তবে নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় অডিটরিয়াম নির্মান বাবাদ ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোট ৫ কোটি তিন লক্ষ টাকা বিল পরিশোধ করা হলেও বাস্তবে ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৯৩০ টাকা ২৭ পয়সার কাজ সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে ১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার ৭০ টাকার অতিরিক্ত বিল পরিশোধ করে আত্মসাৎ করা হয়েছে। এর প্রেক্ষিতে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৯/১০৯ এবং ১৯৭৪ সালের দূর্নতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বলেন, ‘গনপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের নিয়ে আমরা অডিটরিয়াম টি পরিমাপ করিয়েছি। এতে অনুসন্ধানে আমরা দেখতে পাই ‘১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার ৭০ টাকা’ অতিরিক্ত বিল ক্ষমতার অপব্যবহার করে পরিশোধ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবেন এবং এর পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট