1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের গুম-খুন-নির্যাতন, আয়না ঘর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে গুলি করে হত্যার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরির বাসার সামনা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজনের নেতৃত্বে এ মিছিলে জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিলের আগে, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে যুবদল নেতাকর্মীরা দুপুরের পর থেকেই তিতাস মোরে অবস্থান নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর খান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান রাসেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবং জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন।

বিক্ষোভের সময় নেতৃবৃন্দ শেখ হাসিনা সরকার বিরোধী নানা স্লোগান দেন এবং শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানান এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে  শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট