1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

সোলায়মান,নাগরপুর,টাঙ্গাইল
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শহরের বটতলা এলাকা হয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং আনন্দ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট সহ উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চলনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মানিক।

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, নাগরপুরে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি, যেটার ধারাবাহিকতা বিদ্যমান। বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নাগরপুরে মন্দির পাহাড়া দিয়েছি। যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট