1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

মহাখালীতে নতুন ডিজির বিরুদ্ধে বিএনপিপন্থী চিকিৎসকদের বিক্ষোভ: স্বাস্থ্য উপদেষ্টা হেনস্তার শিকার

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে আজ নতুন মহাপরিচালক (ডিজি) রোবেদ আমিনের নিয়োগ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে হেনস্তার শিকার হন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, নতুন ডিজি রোবেদ আমিন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ডিএনসিসি হাসপাতালে একটি বৈঠকে যোগ দেন। বৈঠক চলাকালীন, ড্যাবের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে হাসপাতালে প্রবেশ করে এবং নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি জানায়।

বিক্ষোভকারীরা বৈঠকের কনফারেন্স রুমে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় চরম হট্টগোল, যা এক পর্যায়ে বৈঠক পণ্ড করে দেয়। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে ঘিরে বিক্ষোভের মাত্রা এতটাই বাড়তে থাকে যে তাঁর নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ছাত্রনেতা আখতার হোসেনসহ অন্যরা।

একঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের মধ্যে কয়েকবার ড্যাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষে, সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যার পর স্বাস্থ্য উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা হাসপাতাল ছাড়েন। বিক্ষোভকারীদের কয়েকজনকেও তাঁদের সাথে হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট