1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

বরগুনার ৬ টি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র কোন নেতার সাথে যোগাযোগ নেই তৃণমূলের।

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরপরই গাঢাকা দিয়েছে সিনিয়র নেতারা।

বরগুনা জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ হাসিনার সাথে ফোনে কথা বলার অপরাধে ইতিমধ্যে জেল হাজতে রয়েছেন একাধিক মামলাও হয়েছে তার নামে।জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু সহ সকল সিনিয়র নেতারা রয়েছেন পর্দার আড়ালে। ইতিমধ্যে সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ শুরু করছিলো সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাড.শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ কিছু নেতারা তারাও আবার মামলায় পরে গাঢাকা দিতে বাধ্য হয়েছন।
তালতলী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রেজবি উল কবির, সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান তনু সহ সিনিয়র নেতারা গাঢাকা দিয়েছেন এ কারনে বিপাকে রয়েছেন তালতলী উপজেলার সাধারণ কর্মীরা।আমতলী,বেতাগী,পাথরঘাটা ও বামনা সহ সকল উপজেলার নেতারা গাঢাকা দিয়েছেন।
একাধিক কর্মীরা বলেন দলের সুদিনে তারা আত্মীয় করন করেছেন, বিভিন্ন ভাবে তৃনমূল কর্মীদের অবহেলা করেছেন এখন দুর্দিনে আমরা সাধারণ কর্মীরাও এলাকায় থাকতে পারিনা তাদের দুর্নীতির কারনে।আমাদের সংসার পরিজন নিয়ে খুব বিপদে আছি সবাই।
তৃনমূলের দাবি একটাই তারা এই সুবিধাবাধী নেতাদের বাদ দিয়ে ক্লিন ইমেজের কর্মী বান্ধব নেতার মাধ্যমে দল পরিচালনার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট