1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু আর্জেন্টিনা সিনেটে মিলে-সমর্থিত শ্রম সংস্কার বিল পাস, আইন হওয়ার পথে

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে যুবদলের তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত এই তিন নেতা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহ আলম মণ্ডল ও সহসভাপতি মো. সাইদুল ইসলাম এবং আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলাম আব্বাস।

সংবাদ বিজ্ঞাপ্তিতে ওই তিনজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শাহ আলম, মো. সাইদুল ইসলাম ও মো. মাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে কার্যকর করেছেন। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে (দুলু) দেওয়া হয়েছে।

জানতে চাইলে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মো. আনিসুর রহমান আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব-বিরোধ ছিল, বর্তমান সময়ের উদ্ভূত পরিস্থিতির সুযোগে তাঁদের সঙ্গে ওই তিনজন (বহিষ্কৃত) অপ্রীতিকর আচরণ ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এভাবে দলীয় ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দলীয় সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। আনিসুর রহমান আর কিছু বলতে রাজি হননি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওরা (বহিষ্কার হওয়া যুবদলের ৩ নেতা) সংগঠনের সিনিয়র ভাইদের কথা অমান্য করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। সেই জন্য ওদের বহিষ্কার করা হয়েছে। যাতে সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট