1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান

মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃআল আমিন,মাধবপুর
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাধবপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এসে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা। পরে দুপুর ১ টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।
আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিনে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলে সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট