1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

হাসপাতালে রোগীদের খাবার হবে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত-খাদ্যমন্ত্রী।

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, রোগী হাসপাতালে আসে সুস্থ হতে, নষ্ট-পঁচা খাবার খেয়ে যেন আরো অসুস্থ না হয় সেদিকে নজর দিতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগিদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানি না হয় সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অহেতুক এন্টিবায়োটিক ঔষুধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে। অহেতুক এন্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।

সরকারি ঔষধ বিনামূল্য বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। একইসাথে যে ঔষধ প্রয়োজন নেই কেন্দ্রীয় ঔষধাগারে সে ঔষধের চাহিদা প্রেরণ না করার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, রোগীদের খাবার সরবারাহে যেন বিনির্দেশ মোতাবেক খাবার দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রোগীর খাবার হিসেবে কি দেওয়া হচ্ছে তা তদারকি করারও আহবান জানান তিনি।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট