1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

পানছড়িতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে আজ থেকে

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের শুরু হয়েছে আজ থেকে।

রবিবার (০৬ জুলাই ) সকাল থেকে পানছড়ি বাজার শ্রী শ্রী কেন্দ্রীয় দেবালয় ও জাগো হিন্দু পরিষদ পানছড়ি শাখার আয়োজনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বিকাল ৩টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক, কলাবাগান সড়ক,আদি ত্রিপুরা পাড়ার সড়ক প্রদক্ষিণ করে। এই রথ শোভাযাত্রায় ৫ শতাধিক সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিল।

সনাতন ধর্মে রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে।জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাছাড়া জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়।

রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা,প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট