1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

লালমনিরহাট জেলায় ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতার শুরু হল আজ থেকে,

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে লালমনিরহাট জেলার বানিয়ার দিঘিতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের শুরু হয়েছে আজ থেকে।

রবিবার (০৭ জুলাই ) সকাল থেকে লালমনিরহাট জেলায় শ্রী শ্রী কেন্দ্রীয় দেবালয় ও জাগো হিন্দু পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বিকাল ৩টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে বানিয়ার দিঘি হতে প্রধান প্রধান সড়ক, প্রদক্ষিণ করে। এই রথ শোভাযাত্রায় ১০০০ শতাধিক সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিল।

সনাতন ধর্মে রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে।জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাছাড়া জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়।

রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা,প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। এ রথ যাত্রায় উপস্থিত ছিলেন লালমনিরহাট তিন আসনের এমপি মতিয়ার রহমান, পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজজ্জামান সুজন,সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই রথযাত্রা বানিয়াটিকি হতে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এসে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট