1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মাধবপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃআল আমিন, মাধবপুর (হবিগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নব-নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় এবং পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান , ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন, ইউ/পি চেয়ারম্যান মো: আতিকুর রহমান,মাহবুবুর রহমান সোহাগ,সৈয়দ মোহাম্মদ সোহেল, মো:আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, , ফারুক আহমেদ পারুল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট