1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

পুলিশ লাইন্স একাডেমি আয়োজনে পুলিশ সুপার নীলফামারী মহোদয়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

জসিনুর রহমান 
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

শনিবার (২৯ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ) পুলিশ লাইন্স একাডেমি নীলফামারীর আয়োজনে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়কে পুলিশ লাইন্স একাডেমি নীলফামারীর পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জনাব তোফায়েল আহমেদ, প্রধান শিক্ষক, পুলিশ লাইনস একাডেমী নীলফামারী মহোদয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ লাইন্স একাডেমী নীলফামারীর শিক্ষকগণ এবং ম্যানেজিং কমিটির সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধায়নে সুশৃংখলভাবে একাডেমি পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং পুলিশ সুপার মহোদয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তোফায়েল আহমেদ, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।

এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোঃ জুলফিকার আলী ভুট্টো, সহকারী প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স একাডেমি নীলফামারীসহ পুলিশ লাইন্স একাডেমির অন্যান্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট